ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে ইয়াসিন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন নিহতের স্ত্রী। এ ঘটনায় নিহতের চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ইয়াসিন মুন্সিগঞ্জের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, টঙ্গী বাজার এলাকায় শফিকুল ইসলামের বাড়ির তৃতীয় তলা ভাড়া নিয়ে বাস করতেন ইয়াসিন। জমিজমা নিয়ে তার সাথে চাচা নূরুল আমিনের বিরোধ ছিল। দুইদিন আগে চাকরি নেয়ার নাম করে ইয়াসিনের চাচাতো ভাই আবু বকর তার ফ্ল্যাটে বেড়াতে আসেন।

শনিবার রাত ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে ইয়াসিনকে গলাকেটে হত্যা করে আবু বকর। এসময় তার স্ত্রী রাবেয়া বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করা হয়। ঘটনার পর আবু বকর সিদ্দিক পালানোর চেষ্টা করলে জনতা ধাওয়া করে তাকে আটক করে এবং আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ রবিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত আবু বকর সিদ্দিককে আটক করে থানায় নিয়ে যায়।

গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। অভিযুক্ত আবু বকর সিদ্দিক নামে নিহতের চাচাতো ভাইকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই আটক

আপডেট সময় ১২:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭