ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বাকিতে চাল আমদানির সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

চালের বাজারে অস্থিতিশীলতা দূর করতে এবার বাকিতে চাল আমদানির সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ৩ মাস বিলম্বে পরিশোধের শর্তে চাল আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সরবরাহকারী তথা রপ্তানিকারক রাজি হলেই কেবল এ সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

জানা গেছে, চাল, ডাল, মরিচ, লবণ প্রভৃতি পণ্য আমদানির বিপরীতে রপ্তানিকারকদের নগদে অর্থ পরিশোধ করতে হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে সম্প্রতি চালের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় আমদানি উৎসাহিত করতে এই শর্তে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ৩ মাস বিলম্বে পরিশোধের শর্তে চাল আমদানির সুযোগ পাবেন আমদানিকারকরা।

এর আগে ব্যবসায়ীদের শূণ্য মার্জিনে চাল আমদানির সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ন্যূনতম সিকিউরিটি মানি জমা না দিয়েও চাল আমদানির ঋণপত্র খুলতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়ে গত ১৯ জুন সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

ওই সার্কুলারে বলা হয়, সাম্প্রতিক সময়ে হাওর এলাকার বন্যা, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের স্বাভাবিক সরবরাহ বিঘ্ন ঘটেছে। যাতে চালের বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এ কারণে চাল আমদানিতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিনা মার্জিনে ঋণপত্র খোলার পরামর্শ দেয়া যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বাকিতে চাল আমদানির সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা

আপডেট সময় ০১:৫৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭