ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ করবে ইরান এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির ‘মাস্টারমাইন্ড তকমা’ মাহফুজ আলম বললেন এটি একটি বাজে শব্দ টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী কোনো চাপেই পারমাণু নীতি পরিবর্তন করবে না উত্তর কোরিয়া, জি–৭-এর আহ্বান প্রত্যাখ্যান

কুমিল্লায় অপহৃত শিশু দুই মাস পর ঢাকায় উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার বরুড়া থেকে অপহৃত সাব্বির হোসেন ইফাজ (১৩) নামে এক শিশুকে অপহরণ করার দুই মাস পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ইফাজকে উদ্ধার করা হয়। বিকালে সে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুস্তাইন বিল্লাহর আদালতে অপহরণের বিবরণ তুলে ধরে জবানবন্দি দিয়েছে বলে পিবিআই সূত্রে জানা গেছে। ইফাজ জেলার বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের আকুসার গ্রামের কবির হোসেনের ছেলে এবং স্থানীয় লগ্নসার হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

পিবিআই সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর বিকালে মাদরাসা ছাত্র সাব্বির হোসেন ইফাজকে খেলার কথা বলে কৌশলে অপহরণ করে ঢাকায় নিয়ে যায় একই গ্রামের আল-আমিনসহ অপহরণকারী চক্রের ছয় সদস্য। এ ঘটনায় ইফাজের মা পারভীন আক্তার পরদিন বরুড়া থানায় তার ছেলে নিখোঁজের ডায়েরি করেন। ছেলের সন্ধান না পেয়ে পরে তিনি আদালতে মামলা করলে গত বৃহস্পতিবার মামলাটি পিবিআই-কুমিল্লার নিকট হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই-কুমিল্লার এসআই বেলাল হোসেন জানান, মামলায় অভিযুক্ত আল-আমিনসহ সন্দেহভাজনদের মোবাইল ট্র্যাকিং করে অবস্থান নিশ্চিত হয়ে শনিবার ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অপহরণকারীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় ইফাজকে উদ্ধার করা সম্ভব হলেও অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পয়ে পালিয়ে যায়।

বিকালে ইফাজকে কুমিল্লার আদালতে নেয়া হলে সে অপহরণকারীদের নাম প্রকাশসহ জিম্মিদশায় অবস্থানের রোমহর্ষক বর্ণনা দিয়ে জবানবন্দি দেয়। পরে ইফাজকে তার মায়ের জিম্মায় দেয়া হয়। অপহরণের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জান্নাতের টিকিট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে: জামায়াত আমির

কুমিল্লায় অপহৃত শিশু দুই মাস পর ঢাকায় উদ্ধার

আপডেট সময় ১১:৪০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭