ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার’ জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে খবর আছে:বিরোধীদলকে এমপি ফরিদা ইয়াসমিন ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫ এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

এবার মমতার নাক কাটার হুমকি বিজেপি নেতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘পদ্মাবতী’ চলচ্চিত্রকে সমর্থন করায় এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাক কেটে নেওয়ার হুমকি দিয়েছেন হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু। মমতাকে ‘শূর্পনখা’র সঙ্গেও তুলনা করেছেন তিনি।

পদ্মাবতী নিয়ে এর আগে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় লীলা বানসালীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় নিজের দল থেকে তাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছিল। সেটা উপেক্ষা করেই আজ শনিবার মমতাকে হুমকি দিলেন আমু। এর আগে তিনি দীপিকা পাড়ুকোনের মাথা কাটার জন্য ১০ কোটি ঘোষণা করেছিলেন।

মমতাকে হুমকি দিতে গিয়ে বিজেপি নেতা আমু বলেন, ‘জানতে পেরেছি মমতা কলকাতায় সঞ্জয় লীলা বানসালীকে আমন্ত্রণ জানিয়েছেন। তাকে মনে করিয়ে দিতে চাই এটা রামের ভাই লক্ষ্মণের ভূমি। এটা উল্লেখ করার প্রয়োজন নেই যে, লক্ষ্মণ শূর্পনখা-র কী অবস্থা করেছিল।’

ভারতের বিভিন্ন প্রান্তে ‘পদ্মাবতী’ নিয়ে বিরোধিতা চলছে। রাজস্থান তো বটেই, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাবেও এই ছবির মুক্তিতে প্রবল আপত্তি উঠেছে। পাশাপাশি, এই ছবিকে অনেকেই সমর্থন জানিয়েছেন। যেমনটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বানসালী-সহ পদ্মাবতীর গোটা টিমকে আমন্ত্রণ জানিয়েছেন তার রাজ্যে ছবিটির প্রোমোশনের জন্য।

পদ্মাবতীকে সমর্থন করে মমতা জানিয়েছিলেন, যদি অন্য কোনো রাজ্যে এই ছবি মুক্তি না পায়, পশ্চিমবঙ্গে এই ছবির প্রোমোশনের জন্য বিশেষ ব্যবস্থা করবেন তারা।

বিজেপি নেতা আমু কয়েক দিন আগে হুমকি দিয়েছিলেন দীপিকা পাড়ুকোনের মাথা কেটে নিতে পারলে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। শুধু তাই নয়, যদি দেশে এই ছবি মুক্তি পায় তা হলে রাজপুত সম্প্রদায়ের সদস্যরা সব সিনেমা হল জ্বালিয়ে দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

রাজপুত করণী সেনার বিরোধিতার সমালোচনা করায় অমুর হুমকি থেকে বাদ পড়েননি অভিনেতা রণবীর সিংহও। তার পা ভেঙে দেওয়ার হুমকি দেন আমু। বিজেপি নেতার এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘যে ভাষায়, যে কুবাক্য প্রয়োগ করা হয়েছে, তা ক্ষমার অযোগ্য। হয় তিনি ক্ষমা চাইবেন, না হলে তার ওপর গোটা বাংলা নজর রাখবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

এবার মমতার নাক কাটার হুমকি বিজেপি নেতার

আপডেট সময় ১১:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭