ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী লক্ষণ ভালো নয়, এদের খুঁটির জোর কোথায়?ফেসবুকে জামায়াত আমির গণঅভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দিতে চায় সরকার : জাহেদ উর রহমান ইরানের আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১০ প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে এলেন তারেক রহমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা ব্রাজিলে গ্রেফতারের পর বাংলাদেশি মানবপাচারকারী সাইফুল্লাহকে যুক্তরাষ্ট্রে সোপর্দ

বিরল রোগে আক্রান্ত মুন্সীগঞ্জের মনির

অাকাশ জাতীয় ডেস্ক:

মনির হোসেন (৩৫)। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুমারখালী গ্রামের প্রয়াত সৈয়দ আলীর ছেলে। ভিক্ষাবৃত্তি করেই সংসার চলে তার। দীর্ঘদিন ধরে ভুগছেন এক বিরল রোগে। মুখমণ্ডলের চামড়ায় অসংখ্য শিকড়ের মতো গজিয়েছে।

শনিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সংবাদকর্মীদের দ্বারস্থ হন বিরল রোগে আক্রান্ত মনির। এ সময় মনির জানান, ডাক্তাররা তার এই রোগটির নাম জানিয়েছে নিউরোফেবরোমা। তিনি দীর্ঘ ১২ বছর ধরে এই রোগে ভুগছেন। তিনি এই রোগ থেকে মুক্তি পেতে চান। ১০ বছর আগে একবার তার মুখমণ্ডলে অপারেশন করা হলেও মুক্তি মেলেনি।

এদিকে, বিরল এই রোগে আক্রান্ত মনিরের সংসারে রয়েছে দুই সন্তান। ইতিমধ্যে এই রোগের কারণে নিজের বাম চোখের আলো হারিয়েছেন তিনি। দীর্ঘদিনের দাম্পত্য জীবন এখন বিষাদে পরিণত হয়েছে। অন্যদিকে, বিরল এই রোগ থেকে মুক্তি পেতে হলে তার মুখমণ্ডলে শিকড়ের মতো ঝুলে থাকা চামড়া অপারেশন করতে পাঁচ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন মনির।

সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা খরচের ওই চিত্র তুলে ধরেছেন। অথচ ভিক্ষা করে সংসার চলে তার। কাজেই এই রোগ থেকে মুক্তি মেলবে কি কখনো-এমনই দুশ্চিন্তায় পড়েছেন মনির। রোগ থেকে মুক্তি পেতে মনির দেশের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফার নিয়মে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লেটেক্সিয়ে

বিরল রোগে আক্রান্ত মুন্সীগঞ্জের মনির

আপডেট সময় ১০:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭