ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

তাজরিনে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ, বিক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের পাঁচ বছরপূর্তির দিনে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিক, নিহতের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় তারা ঘটনার বিচার কাজ শেষ করার দাবিতে বিক্ষোভও করেন। শুক্রবার প্রথম প্রহর থেকেই আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনের সামনে পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান শ্রমিকরা।

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত হন। সাততলা ভবনের তিনটি ফটক তালাবদ্ধ থাকায় জীবন বাঁচাতে সেদিন লাফিয়ে পড়ে পঙ্গুত্ব বরণ করতে হয় হাজারো শ্রমিককে। তাজরিনের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো দুঃস্বপ্ন আর পঙ্গুত্বের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন সেদিন আহত হওয়া শত শত শ্রমিক। ২০১২ সালের সেই ভয়াবহ আগুনের বিভীষিকা এখনো হানা দেয় তাদের মনোজগতে। তারা আঁতকে ওঠে বারবার।

সেই ভয়াবহ ঘটনায় মৃত্যুকূপ থেকে ফেরা আহত অনেক শ্রমিককে নিয়ে শুক্রবার নিশ্চিন্তপুরের তাজরিন ভবনের সামনে হাজির হয়ে সেই দিনটি স্মরণ করেছেন অনেকে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে অর্পণ করা হয় ফুলের তোড়া।

শ্রদ্ধায় অংশ নেয়া লোকজন তাজরিন ফ্যাশনে হতাহত শ্রমিকদের আবাসন ও তাদের সন্তানদের লেখাপড়াসহ যাবতীয় ক্ষতিপূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া আহতদের সুচিকিৎসা এবং তাজরিনের মালিক দেলোয়ার হোসেনের শাস্তি নিশ্চিতেরও জোর দাবি জানান তারা।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনসহ প্রায় ১০টি শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তাজরিনে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ, বিক্ষোভ

আপডেট সময় ০২:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭