ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুরির অপবাদে পিইসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গৌরীপুরে চলতি পিইসি পরীক্ষার্থীকে সুপারি চুরির অপবাদ দিয়ে বেদম পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের আবুল কাশেম ও তার দুই ছেলের বিরুদ্ধে। আহত শিশুর নাম খায়রুল ইসলাম। সে স্থানীয় নওপাই আনন্দ স্কুল থেকে পিইসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় শিশুটির মা আয়েশা খাতুন গৌরিপুর থানায় অভিযোগ করেন।

জানা গেছে, শিশু খায়রুল গত চার বছর ধরে তাদের গ্রামের আব্দুল হেলিম মাস্টারের বাড়িতে কাজ করার পাশাপাশি লেখাপড়া চালিয়ে আসছিল। সম্প্রতি প্রতিবেশী আবুল কাশেম এবং তার দুই পুত্র মিলন মিয়া ও সুজন মিয়া শিশু খায়রুলকে ওই বাড়ি থেকে বিতাড়িত করতে মারধরসহ নানা ষড়যন্ত্র করে আসছিল।

ঘটনার দিন সকালে তার মালিকের ফিশারির কাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরপাড়ে ওই তিনজন তাকে আটক করে। এসময় খায়রুলকে গলায় গামছা পেঁচিয়ে লাঠি দিয়ে বেধড়কভাবে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে ভর্তি করে। আহত শিশুর মা জানান, তার পুত্রকে চুরির অপবাদ দিয়ে মারধর করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত সুজন মিয়া জানান, তাদের গাছ থেকে সুপারি চুরি করে নেয়ার সময় খায়রুলকে হাতেনাতে ধরে স্থানীয় লোকজন তাকে চড়-থাপ্পর দিয়েছিল। বেদম প্রহারের বিষয়টি ঠিক নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুরির অপবাদে পিইসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

আপডেট সময় ০২:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭