ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

মেয়র আনিসুলকে নিয়ে নেতিবাচক প্রচারণা ভিত্তিহীন: ডিএনসিসি

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডনে চিকিৎসাধীন মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো সামাজিক গণমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে মেয়র আনিসুল হক এবং তার শারীরিক অবস্থা নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ ধরনের নেতিবাচক প্রচারণার বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মেয়রের শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তাকে (মেয়র) গত ৩১ অক্টোবর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়েছে।’ মেয়ের সন্তান জন্মদান উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক। সেখানে যাওয়ার কয়েক মাস আগে থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। লন্ডনে অবস্থানকালীন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগ ধরা পড়ে। তার চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং আশানুরূপ আরোগ্য লাভ করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে তার চিকিৎসকরা জানান। আনিসুল হকের রোগমুক্তির জন্য ডিএনসিসির পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

মেয়র আনিসুলকে নিয়ে নেতিবাচক প্রচারণা ভিত্তিহীন: ডিএনসিসি

আপডেট সময় ০৭:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭