ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আটক নয়, আদিলুরকে মালয়েশিয়ায় ঢুকতে বাধা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দরে আটক হয়েছেন। অধিকার এর পরিচালক নাসির উদ্দিন এলানের বরাত দিয়ে বিবিসি এমন খবর জানিয়েছে।

তবে এলান জানান, আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক হয়েছেন বিষয়টি এমন নয়, বরং দেশটির বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে মালয়েশিয়ায় ঢুকতে বাধা প্রদান করেছে। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আদিলুর রহমানকে মালয়েশিয়ায় আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

অধিকার সম্পাদক মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন। নাসির উদ্দিন এলান দৈনিক আকাশকে এ বিষয়ে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দেশটির ইমিগ্রেশন পুলিশ বিমান বন্দরের একটি কক্ষে নিয়ে আদিলুর রহমানকে বসিয়ে রাখেন।তাকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা প্রধান করা হয়। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা কুয়ালালামপুর বিমানবন্দরে গেছেন।

তিনি জানান, সেখানে তারা আদিলুর রহমানকে অনুষ্ঠানস্থলে যেতে দেশটির কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। তবে আদিলুর রহমানকে আটক করা হয়েছে এমন খবর প্রত্যাখান করেছেন অধিকার পরিচালক নাসির উদ্দিন এলান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আটক নয়, আদিলুরকে মালয়েশিয়ায় ঢুকতে বাধা

আপডেট সময় ১২:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭