ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী অপহরণের অভিযোগে দুই পুলিশ বরখাস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোড এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- সদর থানার এএসআই মো. রফিকুল ইসলাম ও কনস্টেবল মো. শরীফুল ইসলাম। পুলিশ সুপার মিজানুর রহমান বরখাস্তের বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০ নভেম্বর দুপুরে মসজিদ রোড এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়ার গ্রামে সার ব্যবসায়ী জাকির হোসেন শহরের জগত বাজার যাচ্ছিলেন। এসময় আঁখি নামে এক মহিলা অপহরণকারী দলের সদস্য অসুস্থতার কথা বলে তাকে নিজ বাসা শহরের কাজীপাড়া এলাকায় পৌঁছে দেয়ার জন্য জাকিরকে অনুরোধ করেন।

পরে জাকির তাকে বাসায় পৌঁছে দিতে গেলে সেখানে আগে থেকে উপস্থিত থাকা এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুল ব্যবসায়ীর চোখ বেঁধে ফেলেন। পরে তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেন পুলিশ সদস্যরা। এসময় ব্যবসায়ী জাকিরের স্বজনদের কাছে আরো তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। অন্যথায় মেরে ফেলার হুমকি দেয়া হয়। পরে জাকিরের স্বজনরা অপহরণের বিষয়টি পুলিশে জানায়।

এরপর মঙ্গলবার ভোরে শহরের কাজীপাড়া এলাকা থেকে জাকিরকে উদ্ধারসহ অপহরণকারী দলের সদস্য আঁখিকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যে এএসআই রফিকুল ও কনস্টেবল শরীফুলকে গ্রেপ্তার করা হয়। পরে সদর থানা থেকে আসামিদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।

Tag :
আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী অপহরণের অভিযোগে দুই পুলিশ বরখাস্ত

আপডেট সময় ০২:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭