ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুন্সীগঞ্জে মাদকদ্রব্য বহনকারী গাড়িচাপায় পথচারী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-মাওয়া মহাসড়কে মাদকদ্রব্য বহনকারী একটি প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নীমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ ১৪-৫৫৪৩) আটক করেছে। প্রাইভেটকার থেকে ৭২৫ ক্যান বিয়ার উদ্ধারসহ ইব্রাহিম (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক ইব্রাহিম মাদক চোরাকারবারি বলে জানিয়েছে পুলিশ। টঙ্গিবাড়ী উপজেলার আপরকাঠা এলাকার প্রয়াত আব্দুল জব্বার মৃধার ছেলে তিনি।

হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মোর্শেদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত কর বলেন, মাদকদ্রব্য বহনকারী প্রাইভেটকারটি ঢাকা থেকে ছেড়ে আসে। প্রাইভেটকারটি মাওয়া যাচ্ছিল। নীমতলা এলাকায় বেপরোয়া গতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত পরিচয়ে পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান।

পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় আটক ইব্রাহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে মাদকদ্রব্য বহনকারী গাড়িচাপায় পথচারী নিহত

আপডেট সময় ০২:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭