ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীতাকুণ্ডে ফের ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ ঘটনা ঘটে। এর আগে গতকালও ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমকালে চলন্ত ট্রেনের উপর থেকে একজন নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুদ্দিন বাশার বলেন, রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, তারা লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করবে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, ইদানিং সীতাকুণ্ডে ট্রেনে কাটা, ট্রেন থেকে পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। গত এক সপ্তাহে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় ট্রেনের ধাক্কায় এবং ট্রেন থেকে পড়ে তিনজন নিহত হয়েছে। ট্রেনে দুর্ঘটনা হ্রাসে রেলওয়ে কর্তৃপক্ষের ব্যাপক কর্মসূচি, সর্তকবার্তা লিফলেট বিতরণ, মাইকিং, রেল পুলিশ কর্তৃক রেল লাইনের আশপাশ থেকে ভবঘুরেদের আটক করেও তেমন ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না। প্রায় সময় ঘটছে ট্রেনে মৃত্যুর ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সীতাকুণ্ডে ফের ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট সময় ০২:৩৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭