ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ড্রাইভারকে মারধরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২ কর্মকর্তাকে অব্যাহতি

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের গাড়ি চালককে মারধরের ঘটনায় অভিযুক্ত জাহেদ হোসেন ও মোমেনা আকতারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম এ আদেশ জারি করেন। অভিযুক্ত ২ জনই চট্টগ্রাম শিক্ষাবোর্ডের হিসাব শাখার উচ্চমান সহকারী এবং আপন ভাইবোন।

এর আগে ১২ সেপ্টেম্বর শিক্ষাবোর্ড কার্যালয়ে কথা কাটাকাটি একপর্যায়ে বোর্ডের গাড়ি চালক মীর আবছার ও তৌহিদুর রহমানকে মারধর করেন হিসাব শাখার উচ্চমান সহকারী জাহেদ হোসেন ও মোমেনা আকতার।

মারধরের শিকার হয়ে বিচার চেয়ে তারা বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে জানান। পরে বোর্ড কর্তৃপক্ষ উপ বিদ্যালয় পরিদর্শক আবুল মনসুর ভূঁইয়াকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম জানান, বোর্ডের গাড়ি চালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটির রির্পোটের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত বোর্ডের উচ্চমান সহকারী জাহেদ হোসেন ও মোমেনা আকতারকে শিক্ষাবোর্ডের আইন অনুযায়ী সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আরও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওই রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষাবোর্ড চেয়ারম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ড্রাইভারকে মারধরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২ কর্মকর্তাকে অব্যাহতি

আপডেট সময় ০২:২০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭