ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে হবে: তুরস্কের উপ-প্রধানমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশ থেকে দ্রুত ফিরিয়ে নেওয়ার আহবান জানিয়ে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী রিসেপ আকদাদ বলেছেন, মিয়ানমার জুলুম করে সেদেশের আরাকানের (রাখাইন রাজ্য) রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে বিতাড়িত করেছে।

মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বিতাড়নকে বর্বরতা ও নৃশংসতা হিসাবে উল্লেখ করে রিসেপ আকদাদ রোহিঙ্গাদের সার্বিক সহযোগিতা ও নিজ দেশে ফিরিয়ে নিতে সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী ২১ নভেম্বর আংকারা সফরত বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীরবিক্রম-এর সাথে রোহিঙ্গা ইস্যু নিয়ে তার কার্যালয়ে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

উপ-প্রধানমন্ত্রী রিসেপ আকদাদ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরো কার্যকরভাবে বৃদ্ধির জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। দশ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে এক নজিরবিহীন মানবিকতা দেখিয়েছে বলে তিনি বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) এসময় বলেন, নিতান্ত মানবিক কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গা এখন বাংলাদেশে এক নিদারুন আর্থিক, সামাজিক ও শৃঙ্খলাগত সমস্যার সৃষ্টি করেছে। এদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা, স্যানিটেশন, পানীয়জল ও জ্বালানির জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন’।

মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেন এবং রোহিঙ্গা সমস্যার শুরু থেকে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা দেয়ায় তিনি তুরস্কের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে হবে: তুরস্কের উপ-প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭