ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরাকে ভয়াবহ ট্রাক বোমা হামলা, নিহত ৩২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের উত্তরাঞ্চলীয় ‘তুজ খুরমাতু’ শহরে এক শক্তিশালী ট্রাক বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৭৫ জনেরও বেশি লোক আহত হয়েছে। কিরকুক প্রদেশের শিয়া অধ্যুষিত শহরটির একটি ব্যস্ত মার্কেটে মঙ্গলবার এ হামলা চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে ইরাকি নিরাপত্তা বাহিনীর অন্তত ছয় সদস্য রয়েছেন। কোনো গোষ্ঠী এখনো এ পাশবিক হামলার দায়িত্ব স্বীকার করেনি।

শহরের হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্বরোচিত এ হামলায় হতাহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। এ ছাড়া, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ইরাক ও সিরিয়ার ওই দু’টি শহর পুনরুদ্ধারের ফলে মধ্যপ্রাচ্যে দায়েশের সন্ত্রাসী যুগের অবসান হলো। ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে কথিত খেলাফত ঘোষণা করেছিল এই গোষ্ঠী। ইরাক ও সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পক্ষ থেকে ঘোষিত কথিত খিলাফতের অবসান হওয়ার পর এ হামলা চালানো হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরাকে ভয়াবহ ট্রাক বোমা হামলা, নিহত ৩২

আপডেট সময় ০১:২৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭