ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ শক্তিশালী ইরানের পক্ষ থেকে এই চুক্তি একটি বার্তা: পেজেশকিয়ান সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান এবার মমতাকে বাংলাদেশে চলে আসতে বললেন দিলীপ ঘোষ ব্যারিস্টার সুমনের জামিন চেম্বার আদালতে স্থগিত পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

গাজীপুরে বিড়ালের মুখ থেকে উদ্ধার সেই নবজাতকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে ডাস্টবিনে বিড়ালের মুখ থেকে উদ্ধার হওয়া নবজাতকটি মারা গেছে। ১৯ নভেম্বর রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শিশুটি বিনা চিকিৎসায় পোশাক শ্রমিক রেখা আক্তারের ঘরে মারা যায়।

পোশাক শ্রমিক রেখা আক্তার জানান, রোববার দুপুরে শিশুটিকে ডাস্টবিনে বাজারের ময়লার ব্যাগের মধ্য থেকে পাওয়ার পর পরই তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঘণ্টাখানেক অক্সিজেন দেন।

তিনি জানান, হাসপাতালের ডাক্তারকে তিনি জানিয়েছেন যে শিশুটিকে কুড়িয়ে পাওয়া গেছে। তারপরও কুড়িয়ে পাওয়া শিশুটির জন্য হাসপাতাল থেকে কোনো ওষুধের ব্যবস্থা করা হয়নি। তিনি নিজে থেকে ২৩০ টাকা দিয়ে ওষুধ কিনে আনেন শিশুটির চিকিৎসার জন্য।

রেখা আক্তার আরও জানান, শিশুটিকে অক্সিজেন দেয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শিশুটিকে ঢাকায় নিয়ে যাওয়ার মতো তার কোনো লোকজন নেই এবং তিনি সামান্য বেতনে গার্মেন্টে চাকরি করেন জেনেও শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, বেওয়ারিশ একটি নবজাতককে উপযুক্ত চিকিৎসা দিলে হয়তো শিশুটি বেঁচে যেত। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশুটিকে বাঁচানো গেল না।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণয় ভূষণ দাস জানান, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।

হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় কারও কোনো অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

গাজীপুরে বিড়ালের মুখ থেকে উদ্ধার সেই নবজাতকের মৃত্যু

আপডেট সময় ০৭:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭