ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়লো বাস

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম মহানগরীর ষোলশহর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। এতে বাসটি পুড়ে যায়। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক সেলিম (৫৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ষোলশহর কর্ণফুলী গ্যাস কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বাসে আগুন দেয়ার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে হাটহাজারী মুখী একটি যাত্রীবাহী বাস কর্ণফুলী গ্যাস কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এক মোটরসাইকেল চালককে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আহত হয়।

বেপরোয়াগতিতে বাসটি যাচ্ছিল বলে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে যাত্রী নামিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে ষোলশহর থেকে জিইসি মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই হামিদ জানান, বাসের ধাক্কায় গুরুতর আহতাবস্থায় সেলিম নামে একজনকে ২৬নং ওয়ার্ড ভর্তি করা হয়েছে।

এদিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, সকালে বিক্ষুব্ধ লোকজন শহর এলাকার একটি বাসে আগুন দেয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গিয়ে অন্তত ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়লো বাস

আপডেট সময় ০২:৪৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭