ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর মরদেহ দেখতে এসে স্বামীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন আনোয়ার হোসেন। কিন্তু স্ত্রীর মরদেহ দেখার আগেই বাড়ির পাশে এসে জ্ঞান হারান তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। মঙ্গলবার ভোরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের বামনিশাইর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার গৃহবধূ রিফা আক্তার পুকুর পাড়ে স্বামী আনোয়ারের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পুকুরে পড়ে যান। বাড়ির লোকজন উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে আনোয়ার হোসেন রাতে বাড়ির উদ্দেশে রওনা হন। গভীর রাতে তিনি বাড়ির কাছাকাছি এসে পৌঁছান। এসময় তিনি স্ত্রীর নাম ধরে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অজ্ঞান অবস্থায় দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি। স্ত্রী ও স্বামীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার এসআই সাইদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য স্বামী-স্ত্রীর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীর মরদেহ দেখতে এসে স্বামীর মৃত্যু

আপডেট সময় ০৭:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭