ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদারীপুরে কবিরাজের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের রাজৈর উপজেলায় মোহাম্মাদিয়া দাওয়াখানার কবিরাজ হাকীম মো. মোয়াজ্জেম হোসেনের (৫০) বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে অভিযুক্ত হাকিম মো. মোয়াজ্জেম হোসেনকে পুলিশ আটক করেছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাজৈর উপজেলার পশ্চিম কোদালিয়া বাজিতপুর থেকে নাকের পলিপাস চিকিৎসার জন্য মা তার ৯ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নিয়ে টেকেরহাট বন্দরের মোহাম্মাদিয়া দাওয়াখানার কবিরাজ হাকীম মো. মোয়াজ্জেম হোসেনের কাছে নিয়ে আসে।

এ সময় কবিরাজ ওই মেয়েকে দেখে মেয়ের মাকে বলেন, ”আপনার মেয়েকে জাদু করে নষ্ট করা হয়েছে। তাই আপনার মেয়েকে ভালো করার জন্য একই উপজেলার আমগ্রাম পীরের বাড়ির মসজিদের মাটি ও গোলাপ জল আনতে হবে। সেই মাটি ও গোলাপজল দিয়ে চিকিৎসা করা হবে। ”

কবিরাজের কথামত ছাত্রীর মা মেয়েকে বসিয়ে রেখে মাটি ও গোলাপজল আনতে আমগ্রাম যায়। এই সুযোগে কবিরাজ হাকীম মো. মোয়াজ্জেম ওই ছাত্রীকে ঝাপটে ধরে। এসময় ছাত্রীর সাথে অশালিন আচরণসহ আপত্তিকর স্থানে হাত দেয়। পরে এই ঘটনা কাউকে না বলতে নিষেধ করা হয়। মাটি ও গোলাপজল নিয়ে মা ফিরে এলে ওই ছাত্রী মাকে বিষয়টি জানায়।

এনিয়ে কবিরাজের সাথে বাক-বিতণ্ডা হলে স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন কবিরাজকে মারধর করে পুলিশে সোপর্দ করে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিরাজুল হক সরদার বলেন, টেকেরহাট বন্দরে মোহাম্মাদিয়া দাওয়াখানার কবিরাজ হাকীম মো. মোয়াজ্জেম হোসেনকে যৌন হয়রাণীর অভিযোগ আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদারীপুরে কবিরাজের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট সময় ০৭:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭