ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গেইলের চ্যালেঞ্জ গ্রহণ করে যা বললেন সানি লিওন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্রিস গেইলের চ্যালেঞ্জ গ্রহণ করলেন সানি লিওন। জানিয়ে দিলেন, তিনি তৈরি গেইলের চ্যালেঞ্জ সামলাতে। কী ছিল গেইলের চ্যালেঞ্জ?

ক’দিন আগেই ক্যারিবিয়ান তারকা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তাঁর নাচের ভিডিও। সঙ্গে ছিল চ্যালেঞ্জ। অন্য মহিলাদের চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছিলেন, তাঁর মতো নাচতে পারলে সেরা পাঁচটি ভিডিও তিনি তাঁর প্রোফাইলে শেয়ার করবেন। তার পর সেখান থেকে ভিউয়াররা বেছে নেবেন সেরা ডান্সার।

সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন খোদ সানি। আসলে গেইল যে গানের সঙ্গে নেচেছিলেন তা তো তাঁর খুব চেনা। ‘রইস’-এর ‘লায়লা ম্যায় লায়লা’ নিশ্চয়ই মনে আছে সবার। পুরনো ‘কুরবানি’ ছবিতে জিনাত আমনের নাচও তুমুল জনপ্রিয় হয়েছিল। কিন্তু এই রিমিক্স ‘লায়লা’ হিসেবে সানিও কম জনপ্রিয়তা কুড়োননি। সেই গানেই মজেছেন গেইলও। অনেকটা সানির কায়দাতেই কোমর দুলিয়ে নেচেছেন তিনি। আর তার পরই সেই নাচের ভিডিও পোস্ট করে ছুড়ে দিলেন চ্যালেঞ্জ।

যার উত্তরে ১৮ জুলাইতে সানি টুইট করে জানিয়ে দেন তিনিও এই ডান্স চ্যালেঞ্জে অংশ নিতে চান। সঙ্গে হাসিমুখের ইমোজি।

আজ, ১৯ জুলাই গেইল সানির টুইটের উত্তর দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দৈত্য। জানিয়েছেন, আমি এই মাত্র দেখলাম। তুমি মুভগুলো একদম ঠিক ধরেছ।
উত্তরে লাস্যময়ীর জবাব, ধন্যবাদ। তুমিও খুব একটা মন্দ নয়!

এখন দেখার, সানির টুইটের জবাবে গেইল আবার কিছু বলেন কি না। আপাতত ক্রিকেট ও গ্ল্যামার জগতের এই মজার টক্করে মুগ্ধ ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গেইলের চ্যালেঞ্জ গ্রহণ করে যা বললেন সানি লিওন

আপডেট সময় ০৩:৫৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭