ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের দুই ছাত্রের শীতলক্ষ্যায় ডুবে মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মিজানুর রহমান মিজান (১৯) ও তানজিমুল মাহতাব (২০)। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।

জানা গেছে, নিহত মিজানের বাবার নাম হাবিবুর রহমান। তাদের বাড়ি সারুলিয়ার বামনি’র ১৪৮ নম্বর পশ্চিম টেঙরায়। আর তানজিমুল মাহতাবের বাবার নাম আব্দুল হাই। তাদের বাড়ি কদমতলীর শনির আখড়ার ১৬৭২ নম্বর স্মৃতিধারা আবাসিকে।

নিহতদের স্বজনরা জানান, গতকাল সকালে মিজান ও তানজিমুলের চার বন্ধু ঢাকা থেকে মিজানদের বাড়িতে যায়। এরপর দুপুরে তারা সবাই মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান। এক সঙ্গে তারা সবাই নদীতে নামেন। হঠাত্ মিজান, তানজিম ও শিহাব পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা শিহাবকে উদ্ধার করতে পারলেও মিজান ও তানজিমকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কর্মীরা শীতলক্ষ্যা নদীর সুলতানা কামাল সেতুর নিচ থেকে তাদেরকে উদ্ধার করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার ওসি এসএম কাওসার আহমেদ জানান, কলেজ ছাত্রদের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গেলে তাদের সহযোগিতায় দুজনকেই উদ্ধার করা হয় এবং পুলিশ সদস্যরা দ্রুত দুজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকরা তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের দুই ছাত্রের শীতলক্ষ্যায় ডুবে মৃত্যু

আপডেট সময় ০৩:৪০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭