ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী জামায়াত এমপিকে পর্দা ও মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন পার্থ সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’ আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভয়ারচর ইউনিয়নে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে র‌্যাব। মঙ্গলবার ভোর চারটার দিকে চপলাঘাট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি পাইপগান, তিনটি দুইনলা বন্দুক এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি। নিহতরা হলেন ডাকাত দলের প্রধান সাইফুল ইসলাম (৩২) ও তার সহযোগী শফিক (২৮)।

র‍্যাব–১১–এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী জানায়, ভোরে চপলাঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার খবর পেয়ে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। র‌্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে র‌্যাবের এএসআই মফিজুল ও কনস্টেবল মাহবুব আহত হয়।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে ডাকাত সাইফুল ও শফিক নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি পাইপগান, তিনটি দুই নলা বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

আপডেট সময় ০২:৩৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭