ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতারে শুদ্ধি অভিযানের ঘোষণা আমির বিরোধীদের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে বসবাসরত কাতার রাজপরিবারের সদস্য শেখ সুলতান বিন শুহাইম বলেছেন, আমরা কাতার প্রতিষ্ঠা করেছি। আর আমরাই এই রাষ্ট্রটিকে সব অভিযোগ থেকে মুক্ত করব। বিশৃঙ্খল পরিবেশ ঘনীভূত হওয়ার আগেই দুর্নীতিবাজদের হাত থেকে কাতারকে রক্ষা করা হবে। সৌদি আরবের মদদে বর্তমান আমির-বিরোধী কাতার রাজপরিবারের একাংশ এ শুদ্ধি অভিযানের ঘোষণা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি সৌদি গোত্রগুলোর এক বৈঠকে এমন কথা বলেন শেখ শুহাইম। সৌদি আরবের জোফ বনি হাজ্জার এলাকায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। শেখ শুহাইম বলেন, কাতার বর্তমানে দেশটির সত্যিকারের বাসিন্দাদের হাতে নেই। আমরা সেই অবস্থা থেকে কাতারকে উদ্ধার করব।

বৈঠকে কাহাতন গোত্রের প্রতিনিধি শুহাইম বলেন, আমরা দায়িত্বশীল কিং সালমান, ক্রাউন প্রিন্স এবং সমমনা প্রতিবেশী দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যাতে কাতারি সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। শুহাইম বলেন, আমরা কাতারকে রক্ষা করে আমাদের হাতে নিয়ে আসব। কারণ পূর্বের বিভিন্ন সময় আমরা চুপ ছিলাম।

তবে এটি আমাদের দুর্বলতা নয়; আমরা চেয়েছিলাম- আমাদের ভাইয়েরা আমাদের মনের কথা বুঝবে। তারা সঠিক পথে চলে আসবে। তবে তা হয়নি। আর আমাদেরও ধৈর্যের একটি সীমা আছে।

কাতার কি ফেরত পাঠাবে বাংলাদেশিদের?

প্রভাবশালী বনি হাজ্জার গোত্রের প্রধান শাফি বিন নাসের আল হাজ্জারির উপস্থিতিতে ওই বৈঠকে বনি হাজ্জার ও কাহাতনসহ বিভিন্ন গোত্রের ১০ হাজারের মতো প্রতিনিধি একত্র হয়েছিলেন। সৌদি-কাতার সংকটের পর নাসের ও তার পরিবারের সদস্যদের জাতীয়তা বাতিল করে কাতার থেকে বের করে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাতারে শুদ্ধি অভিযানের ঘোষণা আমির বিরোধীদের

আপডেট সময় ০৯:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭