ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষিত বুদ্ধিপ্রতিবন্ধীর সন্তান প্রসব, গ্রেপ্তার ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত চার মাস আগে ওই বুদ্ধিপ্রতিবন্ধীর শারীরিক পরিবর্তন দেখে নিজেই এসে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন।

এ অবস্থায় রবিবার দুপুরে অন্তঃস্বত্ত্বা ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর প্রসব ব্যথা ওঠে। এরপর সেখানে ফুটফুটে এক ছেলের জন্ম দেন তিনি। কিন্তু অসহায় ওই বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর শিশুটি কি শেষ পর্যন্ত তার বাবার পরিচয় পাবে? এমন প্রশ্ন এখন জেলার হালুয়াঘাটজুড়ে। হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের নার্স জেসমিন মান্দা জানান, আমার তত্ত্বাবধানে জন্ম নেয়া শিশুটি এখন সুস্থ আছে।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ কাদের জানান, প্রতিবন্ধী এই কিশোরীর পাশে এখনও তার কোন আত্বীয়-স্বজন নেই। হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানেই চার মাস চিকিৎসাধীন রাখার পর অস্ত্রোপচার ছাড়াই সুস্থ ও স্বাভাবিকভাবে তার সন্তান প্রসব হয়েছে।

জানা গেছে, ধর্ষিত বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর বাড়ি হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামে। তাকে কে বা কারা ধর্ষণ করলে এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ধর্ষিত হওয়ার ৩১ সপ্তাহে ঘটনার প্রকাশ ঘটে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ৯ অক্টোবর ধর্ষিতার বাবা বাদী হয়ে পৌর এলাকার মনিকুড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাইয়ের পুত্র শফিকুল ইসলাম বাপ্পুকে আসামি করে একটি মামলা করেন। এরপর বাপ্পুকে গ্রেপ্তার করে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়। আদালতে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ষিত বুদ্ধিপ্রতিবন্ধীর সন্তান প্রসব, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৩:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭