ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফটিকছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার ভূজপুর থানার ভূজপুর ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাবার পথে অপহরণ করে ধর্ষণের করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার রাতে মামলা হলে পুলিশ অভিযুক্ত পার্থ কর্মকারকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানায়, গত ১৬ নভেম্বর ওই ছাত্রী সকালে ভূজপুর ইউপির আজিমপুর গ্রাম হতে বিদ্যালয়ে আসার সময় কাজিরহাট বাজারের সাধন কর্মকারের ছেলে পার্থ কর্মকার তাকে অপহরণ করে রাবার ড্যামের নিকটে আবদুল মান্নানের ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, ইউপি সদস্য মাখন, মুহাম্মদ শফি ও গণ্যমান্য ব্যক্তিদের জানালে গত ১৭ নভেম্বর বিচার হবার কথা ছিল। কিন্তু অভিযুক্ত যুবক ও তার পরিবার নানা তালবাহনা করতে থাকলে ১৯ নভেম্বর রাতে ধর্ষিতার মা সখিনা বেগম মামলা করেন।

ভূজপুর থানার এসআই মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী বলেন, মামলার পর অভিযান চালিয়ে পার্থ কর্মকারকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এ ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মেয়েটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। গ্রেপ্তার পার্থকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

ভূজপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম তালুকদার বলেন, অভিযুক্ত পার্থ ও ধর্ষিতাকে ইউপি কার্যালয়ে নিয়ে এলেও আমি তখন শহরে ছিলাম। আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি। ইউনিয়ন পরিষদ হতে ইউপি সদস্য মাখন ও শফি তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফটিকছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭