ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

গাজীপুরে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় ট্রাক হেলপার নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় মিজান (২২) নামে একজন ট্রাকের হেলপার নিহত হয়েছেন। ১৯ নভেম্বর রবিবার ভোরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান নেত্রকোনা সদরের দুগিয়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার এসআই সুজন কুমার পন্ডিত স্থানীয়দের বরাত দিয়ে জানান, চালকের পাশের আসনে বসে মিজান ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে তাদের ট্রাকটি বানিয়ারচালা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনে বাম পাশের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিজানের মৃত্যু হয়। এসময় চালক ট্রাক থেকে বেরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিলে লাশ উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

গাজীপুরে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় ট্রাক হেলপার নিহত

আপডেট সময় ০৫:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭