ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

গাজীপুরে ডাস্টবিনে বেড়ালের মুখ থেকে উদ্ধার নবজাতক হাসপাতালে

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে ডাস্টবিনে বিড়ালের মুখ থেকে উদ্ধার করে নবজাতককে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী। ১৯ নভেম্বর রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকার রাস্তার পাশের এক ডাস্টবিন থেকে শিশুকন্যাটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, দুপুর সোয়া দুইটার দিকে স্থানীয় লক্ষীপুরা তিনসড়ক এলাকার স্প্যারো কারখানার পোশাক শ্রমিক দম্পতি রেখা আক্তার ও আব্দুল মতিন কয়েক ঘন্টা বয়সী শিশুটি হাসপাতালে দিয়ে যান। তার গায়ে বিড়ালের দাঁত ও নখের আচর ও ক্ষত চিহ্ন রয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটি শঙ্কামুক্ত রয়েছে। তবে তাকে দুধ পানের ব্যবস্থা করা জরুরী। বিষয়টি জয়দেবপুর থানা পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

উদ্ধারকারীরা চিকিৎকদের জানিয়েছেন, দুপুরের খাবারের জন্য ওই দম্পতি কারখানা থেকে লক্ষীপুরার ভাড়া বাসায় ফিরছিলেন। পথে একটি ডাস্টবিনে প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা শিশুটিকে একটি বেড়াল টানা হেঁচড়া করছে। এসময় শিশুটির কান্নার শব্দ শুনতে পান তারা। পরে বিড়ালের মুখ থেকে উদ্ধার করে শিশুটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দিয়ে যান।

জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি জিডি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ডাস্টবিনে বেড়ালের মুখ থেকে উদ্ধার নবজাতক হাসপাতালে

আপডেট সময় ০৫:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭