ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারকেলের ভিতর ইয়াবা, মহিলা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ছোবড়াসহ ঝুনা (পরিপক্ব) নারকেলের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে ১ হাজার পিস ইয়াবা পাচারের সময় ধরে ফেলেছে পুলিশ। চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে শনিবার রাত ১০টার দিকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন জানান, জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সাতকানিয়া থানার এসআই মো. শহিদুল ইসলাম, এসআই মো. মিজানুর রহমান, মো. মোবারক হোসেন ও ফোর্স কেওচিয়া ওবাইদিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনের চেকপোস্টে ডিউটি করছিলেন।

এ সময় গাড়ি থেকে গাড়ি থেকে নেমে কক্সবাজারের টেকনাফের হ্নিলা পশ্চিম পানখালী গ্রামের দুদু মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৩৫) দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে নারী পুলিশ তল্লাশি করে। এ সময় তার ডানহাতে থাকা নারকেলটি নিয়ে ইতস্তত করার বিষয়টি নজরে পড়ে। তখন ওই নারকেলের ছোবড়ার ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ইয়াবা পাওয়া যায়।

মো. রফিকুল হোসেন বলেন, ইয়াবা পাচারকারীরা নতুন নতুন কৌশল ব্যবহার করছে। চেয়ার, টেবিল, আসবাবপত্রের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা আনছে। তবে পুলিশও সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। একটি কৌশল তাদের খুব বেশি কাজে আসছে না। কেউ আবার সড়ক পথে বেশি তল্লাশি এড়াতে নৌপথ বেছে নিচ্ছে।

ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রোববার মামলা করা হয়েছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারকেলের ভিতর ইয়াবা, মহিলা আটক

আপডেট সময় ০২:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭