ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চট্টগ্রাম বন্দর ১১ ধাপ থেকে ৭৬তম স্থানে উন্নীত: নৌপরিবহন মন্ত্রী

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরে প্রকাশিত লন্ডনভিত্তিক ম্যাগাজিন লয়েড’স লিস্টে চট্টগ্রাম বন্দর কন্টিনার হ্যান্ডেলিংয়ে ১১ ধাপ থেকে এগিয়ে ৭৬তম স্থানে উন্নীত হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান রোববার চট্টগ্রাম বন্দরে নবনির্মিত সাউথ কন্টেইনার ইয়ার্ডের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আগের তুলনায় অনেকগুণ বৃদ্ধি পেয়েছে বলেই আন্তর্জাতিক শিপিং বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম লয়েড’স বাংলাদেশের চট্টগ্রাম বন্দর রেটিংয়ে ৭১ তম স্থানে রয়েছে।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।বন্দরের গতিশীলতা আনয়ন ও অপারেশনাল কাজে দক্ষতা বৃদ্ধির জন্য ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই ইয়ার্ড।

এসময় অন্যন্যের মধ্যে সংসদ সদস্য মো: ইসরাফিল আলম, এম এ লতিফ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে চট্টগ্রাম বন্দরের জন্য মুক্তিযুদ্ধের মনুমেন্ট ও ৪০তলা ভবনের নকশার পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম বন্দর ১১ ধাপ থেকে ৭৬তম স্থানে উন্নীত: নৌপরিবহন মন্ত্রী

আপডেট সময় ০৫:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭