ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্রাজিলের কাছে ডিউটি ফ্রি এক্সসেস সুবিধার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাজিলের বাজারে অধিক পরিমাণে বাংলাদেশী পণ্য প্রবেশের ক্ষেত্রে সেই দেশটির ডিউটি ফ্রি এক্সসেস সুবিধার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোআও তাবাজারা দ্যা অলিভিয়ারা জুনিয়র আজ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সাথে তাঁর সচিবালয়স্থ দপ্তরে সাক্ষাতকালে মন্ত্রী এ আহ্বান জানান।

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ব্রাজিলের বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিদেশি অর্থ বিনিয়োগ সরকার শতভাগ ইক্যুইটি সুবিধা দিচ্ছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ ব্রাজিল থেকে ২০১৬-১৭ অর্থবছরে ১১৫২ দশমিক ২০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে ১১৫.৬৪ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে। তিনি আরো জানান, বাংলাদেশ ব্রাজিল থেকে মূলত: চিনি ও তুলা আমদানি করে, পাশাপাশি গার্মেন্টস পণ্য, ফুটওয়্যার, ঔষধ ও সিরাসিকস পণ্য রফতানি করে।

রাষ্ট্রদূত জুনিয়র ডিউটি ফ্রি এক্সসেসের সুবিধার বিষয়টি তাঁর সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে বলে আশ্বাস দেন। সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের কাছে ডিউটি ফ্রি এক্সসেস সুবিধার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আপডেট সময় ০৫:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭