ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

হাইতিতে দুর্নীতির বিরুদ্ধে শত শত মানুষের বিক্ষোভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হাইতিতে শনিবার সরকারের দুর্নীতির বিরুদ্ধে শত শত বিরোধী দলীয় কর্মী রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।একই সঙ্গে তারা পুনরায় সৈন্য সমাবেশেরও বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং রিফ্রিজারেটর বহনকারী একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কারো হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।

রাজধানীর দরিদ্র এলাকার বাসিন্দা রবার্ট নোসেন্ট বলেন, ‘আমরা এই চোরের সৈন্যদল চাই না। আমাদের এমন একটি সেনাবাহিনী দরকার যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সৈন্যরা আমাদের মতো গরীব মানুষকে হত্যা করতে চায়।’

এদিকে সোমবার গ্রান্ড র‌্যাভিন এলাকায় পুলিশের অভিযানের প্রতিবাদে অন্য বিক্ষোভকারীদের সঙ্গে তিনিও বিক্ষোভ করছিলেন।

ওই ঘটনার ব্যাপারে পুলিশ স্বীকার করেছে যে সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে ওই অভিযানে অন্তত সাত নাগরিক নিহত হয়েছে। এ সময় দুই পুলিশও গুলিতে নিহত হয়।

সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী আইনজীবী আন্দ্রে মিশেল বলেন, ‘ প্রেসিডেন্ট তার অনুগত ও সাধারণ মানুষের ওপর নির্যাতনকারী একটি সেনাবাহিনী তৈরি করছেন। কিন্তু সৈন্যদের পুনরায় সমাবেশের বিষয়টি জাতীয় বিতর্কের অংশ হওয়া উচিত।’

উল্লেখ্য, উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর কেপ-হাইতিয়েনে ২৩ বছরের মধ্যে এই প্রথম বারের মতো সামরিক কুঁচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

হাইতিতে দুর্নীতির বিরুদ্ধে শত শত মানুষের বিক্ষোভ

আপডেট সময় ০৪:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭