ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণের পর চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ এলাকায় এক নারীকে অপহরণ করে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ ও চুল কেটে দেওয়ার অভিযোগের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে ওই নারীর মা বাদী হয়ে কমলনগর থানায় মামলাটি করেন।

মামলায় নির্যাতনের শিকার নারীর সাবেক স্বামী আবুল কালাম ও তার দুই সহযোগীকে আসামি করা হয়েছে। পরে মধ্যরাতে সদর উপজেরার ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বাবলুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ, নির্যাতিত নারী ও তার স্বজনরা জানায়, কয়েক মাস আগে পারিবারিক কলহের জের ধরে আবুল কালামের সঙ্গে ওই নারীর বিবাহ বিচ্ছেদ হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ থেকে সিএনজিযোগে লক্ষ্মীপুর যাওয়ার সময় আবুল কালামসহ বেশ কয়েকজন সিএনজি থেকে ওই নারীকে জোরপূর্বক অপহরণ করে চোখ বেঁধে একটি ঘরে নিয়ে যায়। পরে তিনজন ধর্ষণ করার পর তার চুল কেটে দেন।

শনিবার বিকালে ওই নারীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত আবুল কালাম ওই উপজেলার তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে।

এ ঘটনায় নির্যাতিত নারীর মা বাদী হয়ে শনিবার রাতে মামলা করেন। মামলার এক আসামি গ্রেপ্তার হলেও প্রধান আসামি আবুল কালাম ও অন্য অজ্ঞাত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, গণধর্ষণের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি আবুল কালামসহ অন্যদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার কমলাশীষ রায় বলেন, ধর্ষণ ও নির্যাতনের শিকার এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধর্ষণের পর চুল কেটে নির্যাতন, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৩:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭