ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিন থেকে সংকেত মিলেছে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিখোঁজের তিন দিন পর আর্জেন্টিনার সাবমেরিন এআরএ স্যান হুয়ান থেকে সংকেত পাওয়া গেছে। সংকেতের সূত্র ধরে সাবমেরিনটির অবস্থান নির্ণয় করার চেষ্টা চলছে।

স্থানীয় সময় শনিবার সাবমেরিনটি থেকে সাতবার স্যাটেলাইট ফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। ওই ফোনকলগুলোর সিগন্যালকে সূত্র ধরেই সামনে এগোচ্ছেন উদ্ধারকর্মীরা।

বিবিসির খবরে বলা হয়, গত বুধবার সকালে সাবমেরিনটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর্জেন্টিনার পাতাগোনিয়া উপকূল থেকে ৪৩২ কিলোমিটার দূরে দক্ষিণ আর্জেন্টিনা সাগরে অবস্থানকালে সাবমেরিনটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হয় দেশটির নৌবাহিনীর। নৌযানটিতে ৪৪ জন নাবিক ছিল বলে জানা গেছে।

এ দিকে নিখোঁজের দুদিন পর শুক্রবার সন্ধ্যা থেকে জরুরি ভিত্তিতে সাবমেরিনটি উদ্ধারে কাজ শুরু হয়। পাশাপাশি উদ্ধারকাজে অংশ নিতে প্রস্তুত রয়েছে ব্রাজিল, উরুগুয়ে, পেরু, চিলি, ব্রিটেন ও সাউথ আফ্রিকা। সর্বশেষ সাবমেরিনটির খোঁজে অংশ নেয় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি বিমান।

আর্জেন্টিনার নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এআরএ স্যান হুয়ান সাবমেরিনটি উশুয়াইয়া এন রুট থেকে বুয়েন্স আয়ারস প্রদেশের মার দেল প্লাতা শহরে যাচ্ছিল। পথেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বৈদ্যুতিক সমস্যার কারণে এটা হতে পারে হবে বলে ধারণা করা হচ্ছে।

নৌবাহিনীর মুখপাত্র বালবি জানান, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হলে সাবমেরিনকে সাধারণত পানির ওপরে ভাসিয়ে রাখা হয়। তাই আশা করা যাচ্ছে, সেটি পানির ওপরেই পাওয়া যাবে।

এআরএ স্যান হুয়ান নামের ওই সাবমেরিন জার্মানিতে নির্মিত। ডিজেল ও বিদ্যুৎ চালিত যুদ্ধযানটি ১৯৮৩ সালে যাত্রা শুরু করে। সে সময় স্যান হুয়ানই ছিল সর্বাধুনিক সাবমেরিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার নিখোঁজ সাবমেরিন থেকে সংকেত মিলেছে

আপডেট সময় ০২:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭