ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ওজন কমানোর সহজ পথের খোঁজ দিল গবেষণা

আকাশ নিউজ ডেস্ক:

জন বাড়ছে দিন দিন। মেদ কমাতে পছন্দের খাবার বাদ দিয়ে তিতে হচ্ছে।

তবে নতুন গবেষণা বলছে, ‘বেশি খেলে বাড়ে মেদ’ এই ধারণা মোটেও ঠিক নয়। বেশি খাবার পদ্ধতি মেনে খেলেও মোটা হওয়া আটকানো যায়। এমনটাই জানালো নতুন এক গবেষণা।

নতুন এই গবেষণা বলছে, ধীরে ধীরে খেলে শুধু মোটা হওয়াই নয়, আটকানো যায় হৃদরোগ। ডায়াবেটিস কিংবা স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। মানুষের অকাল বার্ধক্যের পিছনেও তিনটি কারণ কাজ করে। তা হলো ভুঁড়ি, হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার। আর এই সব থেকেই নাকি মুক্তি পাওয়া সম্ভব খাওয়ার পদ্ধতি বদলালে। সময় নিয়ে ধীরে ধীরে খেলেই নাকি অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

জাপানের হিরোসিমা ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি ৬৪২ জন পুরুষ ও ৪৪১ জন মহিলার উপরে গবেষণা চালান। তাদের গড় বয়স ছিল ৫১.২ বছর। তাদের কারও ২০০৮ সাল পর্যন্ত ভুঁড়ি ছিল না। পাঁচ বছর পরে গবেষকরা দেখেন তাদের মধ্যে ১১.৬ শতাংশ দ্রুত খাবার খান, ৬.৫ শতাংশ সাধারণ ভাবে খাবার খান এবং ২.৩ শতাংশ ধীরে খাবার খান। যারা দ্রুত খাবার খেয়েছেন তাদের অস্বাভাবিক ওজন বৃদ্ধি হয়েছে, ভুঁড়ি হয়েছে এবং ব্লাড সুগারও বেড়েছে।

হিরোসিমা ইউনিভার্সিটির সেই গবেষক দলের প্রধান কার্ডিওলজিস্ট তাকাউকি ইয়ামাজি জানান, ‘‘মেটাবোলিক সিনড্রোম থেকে রক্ষা পাওয়ার জন্য ধীরে খাবার খাওয়া অত্যন্ত কার্যকরী। দ্রুত খাবার খেলে মনে হয় পর্যাপ্ত খাওয়া হল না এবং তার ফলে বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়। দ্রুত খেলে গ্লুকোজ ফাংশানেও সমস্যা তৈরি হয় যা ব্লাড সুগার বাড়ায়। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ভোটার তালিকা নিয়ে বিতর্ক: ১৩ কোটি নাম বাদ?

ওজন কমানোর সহজ পথের খোঁজ দিল গবেষণা

আপডেট সময় ১০:২৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭