ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খেলার মাঠে দেয়াল ধসে যুবকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

মাঠে ক্রিকেট খেলছিল শিশু-কিশোররা। আর পাশের দেয়ালের ওপর বসে খেলা উপভোগ করছিল কিছু দর্শক। হঠাৎ সেই দেয়াল ধসে চাপা পড়ে নিহত হন এক যুবক। আহত হন আরও দুইজন।

চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড এলাকার বালুর মাঠে শনিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ ইসহাক। তিনি পশ্চিম মাদারবাড়ির আবদুল হকের ছেলে।

আর আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদেরকে প্রাথমিকভাবে স্থানীয় একটি হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. জোবায়ের।

জোবায়ের বলেন, বালুর মাঠে প্রতিদিনই শিশু-কিশোররা খেলাধূলা করে। আজ শনিবার বিকালেও একদল শিশু-কিশোর খেলছিল। মাঠের পাশের দেয়ালের ওপর বসে অনেকেই খেলা উপভোগ করছিল। এসময় দেয়ালটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ইসহাক নামের ওই যুবকের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

তিনি জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালটি স্থানীয় একটি বাড়ির সীমানা দেয়াল। এটি তেমন শক্ত ছিল না। এটা নিচক একটি দুর্ঘটনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খেলার মাঠে দেয়াল ধসে যুবকের মৃত্যু

আপডেট সময় ১০:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭