ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসেও দুই গ্রুপের মারামারি

অাকাশ জাতীয় ডেস্ক:

এলাকায় হামলা-পাল্টা হামলার জেরে দ্বিতীয় দফায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারামারিতে জড়িয়েছেন রোগীর স্বজনরা। এসময় এক পক্ষ বোমা বিস্ফোরণ করে পুরো হাসপাতাল আতংকিত করে তোলে। ঘটনায় শনিবার সন্ধ্যার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে এ ঘটনায় বাবু (৩০) নামে একজন রক্তাক্ত জখম হয়েছেন।

এর আগে এলাকায় হামলায় জখম হয়েছেন শহরের রেলগেট রায়পাড়া কয়লাপট্টি এলাকার ইসরাইল হোসেন কাজীর স্ত্রী জাহেদা বেগম (৪৮), ছেলে স্বজল হোসেন এবং অপর পক্ষের একই এলাকার আলী আহম্মদের ছেলে আল-আমিন (২০)।

এলাকাবাসীর ভাষ্য মতে, শনিবার বিকাল ৪টার দিকে শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আল-আমিন ও সজল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সজল ও তার মাতা জাহেদা বেগম এবং প্রতিপক্ষের আল-আমিন আহত হয়। আহতদের সন্ধ্যার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই হাসপাতালের জরুরি বিভাগে আল-আমিনের স্বজন বাবুকে একা পেয়ে ধাওয়া করে প্রতিপক্ষ সজলের লোকজন। বাবুকে ধাওয়া করলে হাসপাতালের দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডে রোগীর বেডের নিচে গিয়ে পালায়। সেখানেই মারপিট করা হয় বাবুকে। এরপর হামলাকারীরা দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করে।

মহিলা ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স তৃপ্তি লতা গোস্বামী জানান, ৪/৫ জন যুবক বাবু নামে একজনকে ধাওয়া করলে সে এই ওয়ার্ডের রোগীর বেডের নিচে লুকানোর চেষ্টা করে। কিন্তু রোগীর বেডের নিচেই তার উপর হামলা করে ওই যুবকরা। এসময় রোগী, স্বজন ও নার্সদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, ওয়ার্ডে রোগীর বেডের নিচে হামলা নজিরবিহীন। এভাবে দায়িত্ব পালন করা নার্সদের জন্য কঠিন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম কামরুল ইসলাম বেনু বলেন, রোগীর স্বজনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এক পক্ষ দ্বিতীয় তলায় বোমা বিস্ফোরণ করেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই।

যশোর কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানান, হাসপাতালের মধ্যে দুই গ্রুপ চাকু মারামারি করেছে এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনায় জড়িত বাবুকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসেও দুই গ্রুপের মারামারি

আপডেট সময় ০৭:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭