ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে ২৪ কোটি ডলারের তহবিল

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে কম সুদে ঋণ দিতে ২৪ কোটি মার্কিন ডলারের একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

সংস্থার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তহবিল গঠনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে পাওয়া যাবে ২০ কোটি ডলার। বাংলাদেশ সরকার দেবে ৪ কোটি ডলার। নবায়নযোগ্য জ্বালানিখাতে ২৬ কোটি ডলার দেবে এডিবি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মোট প্রকল্প অর্থের সর্বোচ্চ ৯০ শতাংশের যোগান দেবে। অবশিষ্ট ১০ শতাংশ বহন করবে ঋণ গ্রহীতা।

ঋণ গ্রহীতা সর্বোচ্চ তিন কোটি টাকা ঋণ পাবেন। মধ্যমেয়াদী ঋণের কার্যকাল হবে তিন বছর এবং দীর্ঘমেয়াদী পাঁচ বছর। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাইরেও এই তহবিল থেকে ঋণ দেয়া যাবে। তহবিলের জন্য কেন্দ্রীয় ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কাছ থেকে ৪ শতাংশ সুদ নেবে। এতে পুরুষ ঋণ গ্রহীতাদের বাজার ভিত্তিক সুদের হারে ঋণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তহবিলের ১৫ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ঋণের হার হবে ১০ শতাংশ। মোট তহবিলের দুই-তৃতীয়াংশ কুটির, ক্ষুদ্র ও ছোট শিল্প এবং অবশিষ্ট মাঝারি শিল্পের জন্য নির্ধারিত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে ২৪ কোটি ডলারের তহবিল

আপডেট সময় ০৩:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭