ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক যুবক। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার টেরিয়াইল বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটিয়া উপজেলার বাকখাইন গ্রামের আশুতোষ দাশের ছেলে বিদ্যুৎ কান্তি দাশ (৩০) ও চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ এলাকার অশোক দাশের ছেলে অপু দাশ (২৯)। এ ঘটনায় আহত হয়েছেন দিলীপ দাশের ছেলে বাপ্পি দাশ (৩০)। তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, ওই তিনজন মোটরসাইকেলে করে সীতাকুণ্ডের কোথাও যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে তারা দুর্ঘটনার শিকার হন। নিহত বিদ্যুৎ ও অপুর মাথায় গুরুতর জখম দুর্ঘটনাস্থলেই মারা যান।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, মোটরসাইকেলের আরোহী তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। ঢাকামুখী লেনে তারা দুর্ঘটনার শিকার হন। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানা যায়নি। তবে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের

সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭