ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার

তাবলীগ জামাতের সংকট সমাধানে ৫ আলেমকে উপদেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

তাবলীগ জামাতের উপদেষ্টা মনোনীত করা হয়েছে দেশের শীর্ষস্থানীয় ৫ আলেমকে। বাংলাদেশে তাবলীগ জামাতের মারকাজ কাকরাইলে চলমান সংকটের সমাধানকল্পে এবং তাবলিগের দাওয়াতে দ্বীনের কাজকে গতিশীল করাসহ যে কোনো ধরনের সমস্যার সমাধানে পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদানে কাজ করেবন।

গতকাল শনিবার (১৬ নভেম্বর)) সকাল ৭টায় যাত্রাবাড়ীস্থ জামিয়া মাদানিয়ায় মাদরাসায় দেশের শীর্ষস্থানীয় আলেম ও কাকরাইলের মুরুব্বীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টাদের মনোনীত করা হয়।

বৈঠকে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে অন্যতম- আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা ফরিদ উদ্দীন মাসউদের প্রতিনিধি মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা আবদুল মালেক, মাওলানা যোবায়ের আহমদ, জনাব নাসিম ও জনাব ওয়াসিফ।

উপদেষ্টা হিসেবে মনোনীত ৫ আলেম হলেন, ‘কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের(বেফাক) সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, শোলাকিয়া ঈদগাহের খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসান, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস এবং মিরপুর মারকাযুদ দাওয়া’র আমিনুত তালিম মাওলানা আবদুল মালেক।

আশা করা যায়, দেশের শীর্ষস্থানীয় আলেমদের পরামর্শ ও দিক-নির্দেশনায় তাবলীগ জামাতের কাজ হবে বেগবান এবং যে কোনো সংকট উত্তরণে সহায়ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের

তাবলীগ জামাতের সংকট সমাধানে ৫ আলেমকে উপদেষ্টা

আপডেট সময় ১০:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭