ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয় দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তিন ধাপের পরিকল্পনা নেয়া হয়েছে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন : স্বরাষ্ট্রমন্ত্রী পুশ-ইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু কুষ্টিয়ায় পৌর ভবনে যুবককে কুপিয়ে জখম

প্রতিমন্ত্রী যাবেন, তাই পর্যটক নিষিদ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ শিং বান্দরবানের থানচির তিন্দু ও রেমাক্রী ইউনিয়ন সফর করবেন বলে সেখানে সব ধরনের পর্যটকের ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার ওই দুটি ইউনিয়ন সফরে যাচ্ছেন। প্রতিমন্ত্রীর সফরের কারণে পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখা বা সীমিত করার ঘটনা এর আগে কখনো ঘটেনি। তাই উপজেলা প্রশাসনের এ ধরনের বিজ্ঞপ্তিতে অনেকেই অবাক হয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আজ সকালে ইউএনও জাহাঙ্গীর আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘এখানে নিরাপত্তার কোনো সমস্যা নেই। এ কারণে পর্যটকদের ভ্রমণ বন্ধ করা হয়নি। প্রতিমন্ত্রীর সঙ্গে প্রায় ৫০ জনের একটি প্রতিনিধিদল থাকবে। এর মধ্যে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জনপ্রতিনিধি, দলীয় লোকজনও আছেন।’

‘তাঁদের যাতায়াতের জন্য নৌকার প্রয়োজন হবে। থাকার জন্য পর্যাপ্ত আবাসনের প্রয়োজন। এই সময়ে পর্যটকরা তিন্দু ও রেমাক্রী ভ্রমণ করলে যাতায়াত ও আবাসনে সমস্যা হতে পারে। এসব দিক বিবেচনায় নিয়ে দুদিনের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়েছে’, যোগ করেন ইউএনও।

ইউএনও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘…গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী আগামী ১৬ নভেম্বর থানচি উপজেলায় শুভাগমন করবেন এবং ১৭ নভেম্বর উপজেলাধীন রেমাক্রী ইউনিয়ন সফর করবেন। প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে রেমাক্রী ইউনিয়নের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও আবাসিক সুবিধা বিবেচনায় ১৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত থানচি উপজেলা সদর হতে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নে সকল পর্যটকের ভ্রমণ সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের স্থানীয় জনগণের চলাচল স্বাভাবিক থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রী যাবেন, তাই পর্যটক নিষিদ্ধ

আপডেট সময় ১০:৩৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭