ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়লার স্তূপের পর আ’লীগের অনুষ্ঠানস্থলে সংঘর্ষ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অনুষ্ঠানস্থলের সামনে ময়লার স্তূপ রাখার পর এবার সরাসরি সংঘর্ষে জড়িয়েছে দলটির দুই গ্রুপ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর আজিমপুরের পার্ল হারবার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় প্রায় আধা ঘণ্টা ধরে মারপিটের ঘটনা ঘটে। কমিউনিটি সেন্টারের সামনে থাকা ২০টির মতো মোটরসাইকেল ভাঙচুর ও তিনটিতে আগুন দেওয়া হয়। মোটরসাইকেলগুলো দুপক্ষের নেতাকর্মীদের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত কর্মসূচি চলাকালেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদের অনুসারীরা জড়িয়ে পড়েন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় পার্ল হারবার কমিউনিটি সেন্টারে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করেছিল লালবাগ থানা আওয়ামী লীগ।

এতে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনিকে প্রধান অতিথি এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে বিশেষ অতিথি করা হয়।

এ অনুষ্ঠান ঘিরে বুধবার রাতে কমিউনিটি সেন্টারের সামনে দুই ট্রাক ময়লা এনে স্তূপ করে রাখা হয়। এর পর সকালে একই স্থানে সভা ও মিছিলের চেষ্টা করে মেয়র খোকনের গ্রুপের লোকজন।

পুলিশ জানায়, সমাবেশের অনুমতি না থাকায় মেয়র গ্রুপকে সেখান থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে।

পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান বলেন, ‘একই স্থানে দুটি গ্রুপ সমাবেশ করতে চেয়েছিল। এতে উত্তেজনার সৃষ্টি হলে আমরা রাস্তায় থাকা গ্রুপটিকে সরিয়ে দিই। কারণ তাদের সমাবেশের কোনো অনুমতি ছিল না। এখন অবশ্য পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ময়লার স্তূপের পর আ’লীগের অনুষ্ঠানস্থলে সংঘর্ষ

আপডেট সময় ০২:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭