ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাত ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য অনন্য অর্জন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে নবনিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার মি. ডেরেক লো বলেছেন, শতকরা সাত ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য অনন্য অর্জন। তিনি বলেন, অন্যান্য উন্নয়ন সূচকেও বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে,যা অনুসরণযোগ্য।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ বুধবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে মি. ডেরেক এ কথা বলেন।

সাক্ষাৎকালে উভয়ের মধ্যে দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ৬৩তম সিপিসি অধিবেশন, তথ্য প্রযুক্তির বিকাশ ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, একই বছরে সিপিসি ও আইপিইউ’র মতো বৃহৎ দু’টি আন্তর্জাতিক সংগঠনের সম্মেলনের সফল আয়োজন করে বাংলাদেশ বিশ্বের কাছে তার সক্ষমতা প্রমাণ করেছে। ৬৩তম সিপিসি সফলভাবে আয়োজন করায় হাইকমিশনার স্পিকারকে আন্তরিক অভিনন্দন জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের ফসল ‘আমাদের স্বাধীনতা’। বঙ্গবন্ধুর নেতৃত্বে শোষণমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের রয়েছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই তরুণেরা দেশের সম্পদ। তরুণ প্রজন্মকে সংসদ, গণতন্ত্র ও রাজনীতিতে আগ্রহী করে তুলতে হবে এবং তারুণ্যের এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ শিগগিরই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিঙ্গাপুরের নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনার বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বাণিজ্যিক প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে দু’দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে অগ্রাধিকার বিষয়ে চিহ্নিত করে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাত ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য অনন্য অর্জন

আপডেট সময় ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭