ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব

রাকা থেকে বিদেশি জিহাদিরা পালিয়ে থাকতে পারে: জোট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার রাকা নগরীর পুনর্নিয়ন্ত্রণ নেয়ার স্বল্প সময় আগে ইসলামিক স্টেট গ্রুপের বিদেশি যোদ্ধারা সেখান থেকে পালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিহাদিদের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মঙ্গলবার একথা জানান। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানায়, সেখানে জিহাদিদের পরাজিত করার কয়েকদিন আগে রাকা সিভিল কাউন্সিল ও আইএস’র সিরীয় যোদ্ধাদের কর্মকর্তাদের মধ্যে একটি মধ্যস্থতা চুক্তির আওতায় ১৪ অক্টোবর এ নগরী থেকে ৩ হাজারের বেশী বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়া হয়।

সামরিক জোট জানায়, এ সময় তারা ‘অনেক অনড়’ ছিল যে আইএস’র বিদেশি যোদ্ধাদের রাকা থেকে পালিয়ে যাওয়ার কোন সুযোগ দেয়া হবে না। তবে বিবিসি’র খবরে সোমবার বলা হয়, বিদেশিসহ আইএস’র কয়েকশ’ যোদ্ধা গত ১২ অক্টোবর একসঙ্গে গাড়ি বহরে করে রাকা ছেড়ে চলে গেছে।

জোটের মুখপাত্র কর্নেল রাইয়ান ডিলন সাংবাদিকদের বলেন, সাড়ে ৩ হাজার বেসামরিক নাগরিক রাকা ছেড়ে চলে যাওয়ার সময় আইএস’র প্রায় ৩শ’ বিদেশি যোদ্ধা চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, স্ক্রীনিংয়ের সময় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স আইএস’র চার বিদেশি যোদ্ধাকে সনাক্ত করে তাদেরকে গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

রাকা থেকে বিদেশি জিহাদিরা পালিয়ে থাকতে পারে: জোট

আপডেট সময় ০২:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭