ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব

গর্ভধারিণী মা ৩ ঘণ্টা বেঁধে রাখলেন ৫ বছরের এই শিশুপুত্রকে

অাকাশ জাতীয় ডেস্ক:

গরু ক্ষেতের পাকা ধান খেয়ে ফেলার অপরাধে নিজ জননীর হাতে নির্যাতনের শিকার হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি হলুদিয়াশিয়া গ্রামের ৫ বছরের শিশু জিহাদুল ইসলাম জিহাদ। মঙ্গলবার ১৪ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটি গাছের সঙ্গে গরুর রশি দিয়ে বেঁধে মা তাকে শাস্তি দেয়। বিকেল ৫টায় স্থানীয়রা এসে রশি খুলে দিয়ে তাকে মুক্ত করে।

উত্তর হলুদিশিয়া পাড়া কেন্দ্রের শিক্ষক ও বাইশারি ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ইউপি সদস্যা সেলিন আকতার বেবী জানান, জিহাদ তার স্কুলের প্রাক প্রাথমিক শাখার ছাত্র। তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখার খবর শুনে তিনি তার বড় ভাই মোহাম্মদ ইউনুসকে সেখানে পাঠিয়ে শিশুটিকে বাঁধন খুলে দেয়ার ব্যবস্থা করেন।

ইউনিসেফ সাহায্যপুষ্ট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত উত্তর হলুদিশিয়া পাড়া কেন্দ্রের ছাত্র জিহাদুল ইসলাম জিহাদকে মঙ্গলবার দুপুরে তার মা গরু পাহারা দেয়ার দায়িত্ব দেয়। কিন্তু পাহারা ভুলে খেলায় মেতে ওঠার সুযোগে একটি গরু ক্ষেতের পাকা ধান খেয়ে ফেলায় ক্ষিপ্ত হয়ে তার গর্ভধারিণী মা মোমেনা আকতার (২৫) এই বর্বর ঘটনা ঘটায়।

বাইশারি ইউপি চেয়ারম্যান আলম কম্পানিও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্থানীয় সূত্র জানায়, শিশুটির পিতা দিনমজুর আলী আকবর সন্ধ্যায় বাড়ি ফিরে এ ঘটনা জানতে পারেন। তবে শিশু নির্যাতনের এ ঘটনায় পুলিশ বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির

গর্ভধারিণী মা ৩ ঘণ্টা বেঁধে রাখলেন ৫ বছরের এই শিশুপুত্রকে

আপডেট সময় ১১:৫৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭