ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিলাম ডেকে মানুষ বিক্রি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিলামকারী দাম হাঁকলেন ৮০০ লিবীয় দিনার। ক্রেতাদের কেউ বললেন ৯০০, কেউ এক হাজার। এভাবে শেষমেশ দাম ঠেকল এক হাজার ২০০ দিনারে। শেষের দামটি বেশি হওয়ায় ওই দামেই বিক্রি করা হলো। অনেকেই ভাবছেন এটি কোনো গাড়ি, বাড়ি অথবা জমির বেচাবিক্রির নিলাম। কিন্তু না, জলজ্যান্ত দুই মানুষ বিক্রির নিলাম এটি।

সংবাদ মাধ্যম সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়ঙ্কর খবর। লিবিয়ার কোনো একটি স্থানে আগস্ট মাসে এ নিলাম হয় বলে দাবি করা হয়েছে ভিডিওতে। সেখানে দুই ব্যক্তিকে এক হাজার ২০০ দিনারে (৩৩ হাজার টাকা) বিক্রি করা হয়েছিল।

নিলামে বিক্রি হওয়া দুই যুবকের একজন ২০ বছর বয়সী নাইজেরিয়ার নাগরিক বলে ধরা হচ্ছে। অপরজনের পরিচয় প্রতিবেদনটিতে প্রকাশ করা হয়নি। ভিডিওটিতে নিলামকারীদের পক্ষ থেকে বলা হয়, ওই দুজন কৃষিকাজের জন্য খুব শক্ত সমর্থ। ওই ভিডিওতে নিলামকারীদের কাউকে দেখা যায়নি।

সিএনএনের গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে আরেকটি ঘটনা। এতে দেখানো হয়, গত মাসে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মানুষ বিক্রির জন্য নিলামের আয়োজন করা হয়। এখানেও নিলামে বিক্রি হয় মানুষ। দেশটির কমপক্ষে ৯টি স্থানে এ রকম নিলাম হয়ে থাকে।

আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শরণার্থী সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। এ সময় লিবিয়ার সমুদ্র উপকূল দিয়ে যেতে হয় শরণার্থীদের। নিজেদের সব কিছু বিক্রি করে সমুদ্রযাত্রায় যাওয়া শরণার্থীদের অনেকেই গন্তব্যে যেতে পারে। আবার এদের অনেককেই জিম্মি করা হয়। আর শেষের এই লোকজনকে বিক্রি করে দেওয়া হয় অথবা ছেড়ে দেওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিলাম ডেকে মানুষ বিক্রি

আপডেট সময় ১১:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭