ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নকল ধরলেন জেলা প্রশাসক, শিক্ষকসহ পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার

আকাশ জাতীয় ডেস্ক:

পরীক্ষাকেন্দ্রে নকল ধরলেন জেলা প্রশাসক। এ ঘটনায় একজন শিক্ষকসহ পাঁচ জন জেএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঝিনাইদহের হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন মঙ্গলবার (১৪ নভেম্বর) হরিণাকুন্ডু উপজেলায় বিভিন্ন কর্মসূচি উপলক্ষে ভ্রমণকালে আকস্মিক হরিণাকুন্ডু পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রও পরিদর্শন করেন। পরিদর্শনকালে একটি কক্ষে সন্দেহের ভিত্তিতে কয়েকজন পরীক্ষার্থীর পকেট চেক করার নির্দেশনা দেন। তখন পাঁচ জন পরীক্ষার্থীর পকেটে নকল পাওয়া যায়। তাৎক্ষণিক অনিয়ম ও অসদুপায়ে সহায়তার জন্য একজন শিক্ষক ও নকলের দায়ে পাঁচ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক জাকির হোসেনের নির্দেশনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের তদারকিতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারি চালাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নকল ধরলেন জেলা প্রশাসক, শিক্ষকসহ পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট সময় ০৮:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭