ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এপ্রিল পর্যন্ত রেমিটেন্স ৪,৫৫০ মিলিয়ন মার্কিন ডলার: মুহিত

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্সের পরিমাণ ৪ হাজার ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ বেশি। আজ সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারি দলের নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরো বলেন, অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতা সৃষ্টি এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে বিগত বছরগুলোতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

মুহিত বলেন, ২০১৫-২০১৬ এবং ২০১৬-২০১৭ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে বেসরকারিখাতে ঋণপ্রবাহ বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ১৬ দশমিক ৮ এবং ১৫ দশমিক ৭ শতাংশ। ২০১৭-২০১৮ অর্থবছরের সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণেরপ্রবাহ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ লাখ ১ হাজার ২২৬ কোটি টাকা দাঁড়িয়েছে। এর ফলে উৎপাদনমুখী উদ্যাগসমূহ বাস্তবায়ন এবং কাক্সিক্ষত জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য ন্যুনতম ১০ টাকা জমায় ব্যাংক হিসেবের সংখ্যা ১৭০ লাখের বেশি। এ একাউন্টে সঞ্চয়ের পরিমাণ ১৩শ’ কোটি টাকা।

সরকারি দলের মোস্তাফিজুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে কার্যরত বেসরকারি ব্যাংকের সংখ্যা ৪৯টি। চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলো কৃষকদের মধ্যে ২ হাজার ৭৬০ কোটি ৪৯ লাখ টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল পর্যন্ত রেমিটেন্স ৪,৫৫০ মিলিয়ন মার্কিন ডলার: মুহিত

আপডেট সময় ০৭:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭