ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

যশোরে দু’দলের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে দু’দল ডাকাতের কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ নিহত ডাকাতের লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কেএম আজমল হুদা জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় দু’দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ডাকাতের (৬০) লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। একইসাথে ঘটনাস্থল থেকে একটি দেশি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, ৫টি রাম দা, একটি চাইনিজ কুড়াল, ১০টি স্যান্ডেল-জুতো, দড়ি উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে আমন ধানের বাম্পার ফলন, পুরোদমে চলছে ধান কাটা

যশোরে দু’দলের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

আপডেট সময় ০২:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭