ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

কুমিল্লায় হুন্ডির ৪৭ লাখ টাকাসহ গ্রেপ্তার ১

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় ৪৭ লাখ টাকাসহ রুহুল আমিন (২৫) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডের শ্রী নিবাস এলাকা থেকে আটক করেছে।

আটককৃত রুহুল আমিন সদর দক্ষিণ উপজেলার হলুদিয়া এলাকার মৃত আবুল কালামের পুত্র। এ ঘটনায় পুলিশ পলাতক ৬ জনসহ ৭ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুদ্দিন চৌধুরী, অফিসার এসআই ইয়াছিন মিয়াজি, এএসআই মাহবুব, কনস্টেবল মো. সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স রবিবার রাত সাড়ে ৮টায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালায়।

এ সময় পুলিশ কুমিল্লা-লাকসাম রোডের প্রভিটা ফিডের সামনে রাস্তায় একটি কালো রংয়ের ব্যাগসহ মো. রুহুল আমিন (২৫)কে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬ হুন্ডি ব্যবসায়ী পালিয়ে যায়। পরে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৪৭ লাখ টাকা উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

কুমিল্লায় হুন্ডির ৪৭ লাখ টাকাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০২:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭