ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রামীণফোন এখন ৮ বিলিয়ন ডলারের কোম্পানি

অাকাশ জাতীয় ডেস্ক:

সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রভাবে গ্রামীণফোনের বাজার মূলধন বেড়ে প্রায় আট বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশে তালিকাভুক্ত কোনো কোম্পানির সর্বোচ্চ বাজার মূলধন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দর চার দশমিক ২৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৯১ টাকা ৫০ পয়সা। গ্রামীণফোনের শেয়ারের ইতিহাসে এটাই সর্বোচ্চ দর।

এর ফলে একদিনেই এ কোম্পানি বাজার মূলধন দুই হাজার ৭১৪ কোটি টাকা বেড়ে হয়েছে ৬৩ হাজার ৬৫৩ কোটি টাকা। সোমবার ঢাকার শেয়ারবাজারে বাজার মূলধন ছিল প্রায় ৪ লাখ ২২ হাজার ৫৪৯ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এ হিসেবে মোট বাজার মূলধনের ১৫ দশমিক ৭০ শতাংশ ছিল গ্রামীণফোনের দখলে।

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ার সায়ীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগে কখনোই এতো বড় বাজার মূলধনের কোম্পানি দেশের বাজারে লেনদেনে ছিল না।” বাজার মূলধনের দিক থেকে ডিএসইতে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস; প্রায় ১৯ হাজার কোটি টাকার মূলধন রয়েছে তাদের।

চলতি বছরের প্রথম দিন গ্রামীণফোনের শেয়ারের লেনদেন শেষ হয়েছিল ২৮৩ টাকায়। এ বছর তাদের বাজার মূলধন বেড়েছে ২৮ হাজার ১৫৪ কোটি টাকা বা ৭৩ দশমিক ৬৭ শতাংশ। ২০১৭ সালে ১১ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ দশমিক ২৮ শতাংশ এবং ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২২ দশমিক ৮১ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

গ্রামীণফোন এখন ৮ বিলিয়ন ডলারের কোম্পানি

আপডেট সময় ০২:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭